• অপরাধ ও দুর্নীতি

মাছ চুরির মামলায় ইউপি সদস্য গ্রেফতার!

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাছ চুরির মামলায় রাজিবপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও রাজিব পুর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিজল হক(৫৬) কে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ। তিনি ওই মামলার ৪ নম্বর আসামি। রোববার ২টার দিকে রাজিবপুর থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, অছিউদ জামান নামের এক ব্যবসায়ী গত ২০১৭ইং‌ সালে ওই মামলাটি করেছিলেন। এলাকা বাসীর অভিযোগ, তিনি দলের দাপট দেখিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের কোন ঠাসা করে রাখত।

তাছাড়া তিনি বালিয়ামারী বর্ডার হাটের একজন বিক্রেতা হওয়ার কারণে বিজিবি ও কাস্টম অফিসারকে হেনেস্তা করতেও কুন্ঠা বোধ করতেন না। মামলায় সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক জেল খেটে জামিনে আছেন। মামলায় ১১জন আসামি থাকলেও বেনামি আসামি রয়েছে অনেকেই।গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান সোমবার ভোরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।

 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo