• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় টাস্কফোর্সের অভিযানে ৮ প্রতিষ্ঠান কে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাতকানিয়ার কাচাবাজার ও এওচিয়ার গোলাহাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে (২২ অক্টোবর) সকালে  টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাচাবাজারে ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় ১৬,৮০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাতকানিয়া, ফারিস্তা করিম।

অভিযানে সহযোগিতা করেন,স্যানিটারি ইন্সপেক্টর, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসন, অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo