• অপরাধ ও দুর্নীতি

গোপালপুরে ১৪শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গোপালপুর  প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ১৪ শত পিস ইয়াবা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ।

আজ সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার শাখারিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের মোঃ মনিরুজ্জামানের স্ত্রী মোসাঃ নুরজাহান খাতুন (৪৮) এবং ভূঞাপুর উপজেলায় জগৎপুরা গ্রামের মোঃ লাল খানের ছেলে মোঃ রোকনুজ্জামান রোকন খান (৩০)।

জানা যায়, টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশ গোপালপুর উপজেলার নলিন বাজার এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাখারিয়া গ্রামে মোঃ মনিরুজ্জামান (৫৫) এর বাড়িতে মাদক উদ্ধারে অভিযান চালালে ১ হাজার চারশত পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে গোপালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo