ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: ১৯ অক্টোবর ২০২৪ তারিখ র্যাব-১৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল দুপুর ১টার সময় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন ১ নং তারাকান্দা ইউপিস্থ ময়মনসিংহ টু তারাকান্দা মহাসড়কে ময়মনসিংহ অভিমুখে আগত একটি ইজি বাইকে তল্লাশি অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মফিদুল ইসলাম(৪০), মাহবুব(৩২), কে আটক করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ইজি বাইকে তল্লাশি করে সামনের এবং পিছনের সিটের নিচ হতে প্রাপ্ত মোট ৩৯৬ বোতল ফেন্সিডিল ০২ টি বাটন ফোন এবং আটককৃত ইজি বাইক জব্দ করে । জব্দকৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য = ৭,৯২,০০০ /- (সাত লক্ষ বিরানব্বই হাজার) টাকা।
উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় মামলা দায়ের, আসামী ও আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

মন্তব্য (০)