• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা আটক ৬

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ অবৈধ পথে পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টার সময় সীমান্ত এলাকা থেকে ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গনেশ রায় (৪৩), গনেশ রায়ের স্ত্রী ববিতা রায় (৩৬) ও ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়ের ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। এর আগে রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া সীমান্ত এলাকায় ওই ৬ বাংলাদেশিকে আটক করা হয়। প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪৯/২০-এস হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া নামক স্থান দিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সংবাদে ঘাগড়া বিওপির আভিযানিক দল অভিযান পরিচালনা করে ওই ৬ বাংলাদেশিকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, সীমান্ত অতিক্রম করে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় ৬ জন বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত। একই সাথে দালাল চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo