• অপরাধ ও দুর্নীতি

অপহৃত বেলাল উদ্ধার: চাচাসহ আটক-৩ অস্ত্র উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে বেলাল অপহরণের ঘটনায় সম্পৃক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে হ্নীলা ইউপি ৭ নং ওয়ার্ড,রঙ্গীখালী মৃত ফকির মিস্ত্রির ছেলে আবচার উদ্দিন প্রকাশ রায়হান (৩৩), মৃত আবুল হোছাইন"র ছেলে জসিম উদ্দিন(৩৫) ও বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকার  মৃত মকবুল আহমদ আমীর আহমদ(৫৫)। ১৬ অক্টোবর বুধবার সন্ধ্যা  সাড়ে ৬ টার সময় বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের ডালায় অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: গিয়াস উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে তিনি জানান। 

" টেকনাফ উপজেলার বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম, কক্সবাজারের পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ"র তত্বাবধানে, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোঃ দস্তগীর হোসেন এর নেতৃত্বে অপহৃত ভিকটিম বেলালকে উদ্ধার করে  ২ জন আসামীকে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ সহ দেশীয় তৈরী কিরিচ ও দা সহ আটক করেন।

তিনি আরো জানান, ভিকটিম বেলালের চাচা আমীর আহমদ জায়গা সম্পত্তির বিরোধের জের ধরেই রোহিঙ্গা শফি নামের এক ডাকাতের সাথে গত তিন সপ্তাহ আগে আমীর আহমদ এর ভাতিজা ভিকটিম বেলালকে অপহরণ করার জন্য চুক্তি করে। অপহরণ করে নিয়ে যাওয়ার পর মুক্তিপণের টাকা আদায়ের জন্য বেলালের পরিবার থেকে তাদের মৌরসি জায়গা সমূহ অল্প মূল্যে তাহার চাচারা ক্রয় করে তাহার ভাতিজা ভিকটিম বেলাল কে উদ্ধারের পরিকল্পনা সাজায়।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেলাল কক্সবাজার শহর থেকে নিজ গ্রামে সম্পত্তি দেখাশোনা কাজে আসলে ঘটনার দিন ১৪ অক্টোবর  রাত অনুমান ৩ টার সময় নিজ বাড়ি থেকে  বেলালকে অপহরণ করে নিয়ে যায়। এর পর থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে আসছিলো অপহরণকারীরা। 

উল্লেখ্য যে, এই অপহরণে ঘটনায়  ১৬ অক্টোবর  টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ দস্তগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলার এজাহার দায়ের করেন বলেও জানান ওসি মু: গিয়াস উদ্দিন। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo