• অপরাধ ও দুর্নীতি

সালথায় মেলার মধ্যে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মেলার মধ্যে সাথে থাকা তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় কাশেম ব্যাপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন তরুণ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি মেলায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম একই ইউনিয়নের মধ্যবালিয়া গট্টি গ্রামের গেদা ব্যাপারীর ছেলে।

সরেজমিনে গেলে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে কাশেম ব্যাপারী ও মিলন জয়ঝাপের ইমাম বাড়ি মেলা ও নৌকা বাইচ দেখতে যান। তাদের সাথে দুই তরুণীও ছিল। মেলার ভেতরে কেনাকাটা সময় কাসেম ও মিলনের সাথে এক তরুণীকে উত্যক্ত করতে থাকেন স্থানীয় জয়ঝাপ গ্রামের মুসা মোল্যার মাদকাসক্ত ছেলে বাহাদুর মোল্যা নামে এক তরুণ। 

এ সময় কাসেম ও মিলন প্রতিবাদ করলে বাহাদুর ক্ষিপ্ত হয়ে তার দুই ভাইকে ডেকে আনে। পরে বাহাদুর (২৩) সহ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র দিয়ে কাসেম ও মিলনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা কাশেমকে মৃত ঘোষনা করেন। অপর আহত মিলনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দুর্গাপূজার পরদিন জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি মেলা বসে ও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। শতবছর ধরে এখানে মেলার আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo