• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর সোহান নিহত 

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে সোহান (১৭) নামে এক কিশোরকে  কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের কিশোর গ্যাংএর সদস্যরা।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী বাগান এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

নিহত সোহান বন্দরের রূপালী বাগান এলাকার হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার পুত্র। সোহান বন্দরে যানজট নিরসনের কর্মী হিসেবে কাজ করতো বলে দাবি পরিবারের।

স্থানীয়রা জানান, ‍রূপালী এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শাহেনশাহের অনুগামী পিংকী গ্রুপের সঙ্গে কাজল গ্রুপের আধিপত্য নিয়ে পূর্ব বিরোধ চলছিল। এর আগে হামজুর ছেলের সঙ্গে সোহানের ঝগড়া হয়। রোববার রাতে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে কাজল গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা সোহানকে চাকু দিয়ে বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের পিতা সালাম মোল্লা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার ছেলেকে হত্যা করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনীদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলমান রয়েছে। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo