ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে মহানবী (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে শাহীন আলম নামের একজন তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন। পরবর্তীতে ফেসবুক পোস্টটি কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর নজরে আসলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার কুড়িগ্রামের নেতৃত্বে কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী সহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত কটুক্তিকারী শাহীন আলমকে দুপুরে কুড়িগ্রাম সদর থেকে গ্রেফতার করে এবং তার তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত লাভলু নামের আরো একজনকে উলিপুরের মন্ডলের হাট এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তকারী শাহীন আলম (৩০) রাজারহাট উপজেলার ফুলবাড়ি, উপন চকি গ্রামের বাসিন্দা এবং মোঃ লাভলু মিয়া (২৯) উলিপুর উপজেলার মন্ডলের হাট, ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)