• অপরাধ ও দুর্নীতি

ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেওয়ায় চাটমোহরে যুবক গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ায় আতিকুর রহমান সাগর (৩২) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এলাকাবাসীর তোপের মুখে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আতিকুর রহমান সাগর নিজেই থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। 

গ্রেপ্তারকৃত যুবক সাগর পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের আতাউর রহমান ওরফে চাঁদ মন্ডলের ছেলে।

জানা গেছে, আতিকুর রহমান সাগর বুধবার (৯ অক্টোবর) তার Atequr Rahaman Sagor নামক ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননাকর দুইটি স্ট্যাটাস দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ধর্মপ্রাণ মুসুল্লীরা ক্ষোভে ফেটে পরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তি দাবী করেন।

উপজেলার মথুরাপুর গ্রামের শেখ জাবের আল শিহাব নামক এক যুবক জানান, বৃহস্পতিবার সকালে আমরা কিছু মানুষ আতিকুর রহমান সাগরের বাড়িতে গিয়ে তার বাবার নিকট অভিযুক্ত আতিকুর রহমানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি জানেন না বলে জানান। মোবাইল ফোনটি কোথায় আছে জানতে চাইলে তিনি জানান ইসলাম নামক এক ব্যক্তির কাছে রয়েছে। 

এরপর আমরা পার্শ্ববর্তী হরিপুর বাজারে গিয়ে ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাই। আতিকুর রহমান সাগরকে থানায় সোপর্দ করতে বলি এবং ইসলামের দোকানে অবস্থান করি। আনুমানিক ২০ মিনিট পর ইসলাম আমাদের জানান আতিকুর রহমান সাগরকে থানায় পাঠানো হয়েছে। পরে আমরা থানায় এসে ডিউটি অফিসারের রুমে তাকে দেখতে পাই এবং এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলি। 

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার কথা শুনেছি। তবে গ্রেপ্তার হয়েছে কি না জানিনা।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বৃহস্পতিবার দুপুরে জানান, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo