• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে দূর্গাপূজা মন্ডপে হামলা করতে এসে যুবক আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে দুর্গা পূজামন্ডপে হামলা করতে এসে আনসার সদস্যদের হাতে আটক হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামে এক যুবক। এসময় আরো ৪ যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর কালীরপাট দুর্গা মন্দিরে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন। 

রাজারহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক যুবক মোহাম্মদ নুরুজ্জামান পশ্চিম দেবোত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে।

কালীরপাট দুর্গা মন্দিরে পূজা উদযাপন কমিটির সভাপতি তপন চন্দ্র রায় বলেন, বুধবার রাত আনুমানকি সাড়ে ১১টার দিকে মন্দিরের পিছনে ৫-৬জন যুবক বাঁশ ও কাঠের লাঠি নিয়ে এসে মন্দিরে হামলা চালান এবং ইট-পাটকেল দিয়ে ঢিল ছুঁড়তে থাকেন। এতে মন্দিরে অবস্থানকারী ভক্তরা আতংকিত হয়ে পড়েন। মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নিয়ে যুবকদের ধাওয়া করে মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামের এক যুবককে ঘটনাস্থলে আটক করা হয়। রাতেই ওই যুবককে পুলিশের কাছে সোর্পদ করা হয়। পূজামন্ডপে ঢিলে ছুঁড়ে আতংক তৈরি করে প্রতিমা ভাংচুরের পরিকল্পনা ছিলো দূর্বৃত্তদের বলে তিনি বলেন।

বৃহস্পতিবার সকালে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম রেজা বলেন, আটক যুবক পূজামন্ডপে আঘাত ও ঢিল ছোড়ার সত্যতা স্বীকার করেছেন। তার সাথে থাকা অপর ৪ যুবকের নামও বলেছেন। এ ঘটনায় রাজারহাট থানায় মামলা হয়েছে। অপর যুবকদের আটক করতে পুলিশের অভিযান চলছে। ওই মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo