• অপরাধ ও দুর্নীতি

মেলান্দহে তাঁতী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোমবার (৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার  রাত সাড়ে ৮টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোহাম্মদ রফিকুল ইসলাম মিল্লাত (৪০) উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতোলা গ্রামের মৃত আব্দুর রহমান ফকিরের ছেলে ও মোঃ দেলোয়ার হোসেন (৩৫) মেলান্দহ পৌরসভার মলিকা ডাঙ্গা গ্রামের মৃত আরমান আলির ছেলে। 

গ্রেপ্তার মোহাম্মদ রফিকুল ইসলাম মিল্লাত উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন এবং মো. দেলোয়ার হোসেন মেলান্দহ পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

মেলান্দহ থানা সুত্রে জানা যায়, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দাঙ্গা, হাঙ্গামা ও হামলার অভিযোগে ১১৮ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আসামী করা হয়েছে ১৪০-১৫০ জনকে।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক শাহিন বাঘা, জেলা আ.লীগের সদস্য ও দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী, নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম সাহাবুদ্দীন,

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ আল হোসাইন আরজু ,খালিদ আল রহমান আপন প্রমুখ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ রানা জানান, ডিবি পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৫জন আসামি গ্রেপ্তার হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo