• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে ডিমের মূল্য নিয়ন্ত্রনে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরের বিভিন্ন বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রির তদারকি করতে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়।

শনিবার ( ৫ ই অক্টোবর)  দুপুরে শহরের চকবাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে এ ভ্রাম্যমান অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম জেলায় ডিমের দাম হঠাৎ অস্থির হয়ে উঠে।  খুচরা পর্যায়ে সরকারী ভাবে ডিমের মূল্য ১১টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে সেটি ১৩-১৪ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ডিমের মূল্য নিয়ন্ত্রণে বাজারে উক্ত অভিযান পরিচালনা করে ।

এসময় তারা শহরের চকবাজার বিভিন্ন দোকানে ও একটি বাসা বাড়িতে অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ডিমের সরকারী মুল্য বাস্তবায়নে আমরা অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন ফরিদপুর চকবাজার ১১ টাকা ৮৭ পয়সা বিক্রির ব্যবস্থা করে দিয়েছি। আমরা মুল্য তালিকা টানিয়ে দিয়েছি। এসময় একতা টেডার্স এর স্বত্তাধিকারী মো: জাহিদ বাজারের নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করছিল।  তার কাছ থেকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষন আইনে  ১০ হাজার টাকা জরিমানা আদায় করি। এছাড়াও গোপন তথ্যর ভিত্তিতে বাসা বাড়িতে ডিমের অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের  উপসহকারী প্রানী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলামসহ জেলা আনসার ব্যাটিলিয়নের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo