• অপরাধ ও দুর্নীতি

ফতুল্লায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে কোষ্ট গার্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় কোষ্ট গার্ডের বিশেষ অভিযানে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ শাড়ি এবং মখমল কাপড় জব্দ করা হয়েছে। এসময় কাপড় চোরাচালানে ব্যবহৃত ট্রাক জব্দ করা হলেও পালিয়ে যান ট্রাকের ড্রাইভার ও হেলপার। শুক্রবার (৪ অক্টোবর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে এমন তথ্যে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে ট্রাকটিকে থামার সংকেত দেন কোস্ট গার্ড সদস্যরা।

কিন্তু ট্রাকটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ট্রাকটিকে ধাওয়া করে। এসময় ট্রাক ড্রাইভার ও তার সহযোগী ট্রাকটি পরিত্যক্ত করে পালিয়ে যায়।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার ২১০ পিস দামী শাড়ি ও ৩ হাজার গজ মখমল কাপড় জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ২৫ হাজার টাকা। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য জব্দকৃত মালামালসহ ট্রাকটি ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক।

 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo