• অপরাধ ও দুর্নীতি

অবৈধভাবে সীমান্ত অতিক্রম, বিরল সীমান্তে দুজনকে আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ২ জনকে আটক করেছে বিজিবির সদস্যরা। আজ শুক্রবার ভোরে ধরা পড়েছে তারা।

জানা গেছে,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুরের বিরলের ৬ নং ভান্ডারা ইউনিয়নের নোনাগ্রাম এলাকায় দুই বাংলাদেশী নাগরিককে আট করেছে বর্ডার গার্ডের ৪২ ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ বিওপি'র টহল দলের সদস্যরা।

আটক দুজনের মধ্যে মেগনেট রায় (২৫) দিনাজপুরের বোচাগঞ্জের মুশিদহাটের (মিলরোড)  রামা রায়ের ছেলে এবং 

লিখন রায় (১৯) নীলফামারী সদরের পলাশবাড়ীর প্রফুল্ল রায়ের ছেলে। 

বর্ডার গার্ডের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি জানিয়েছেন আজ শুক্রবার ভোর ৫ টার দিকে

 মেইন সীমান্ত পিলার ৩৩১/ সাব পিলার ৪-এস এর ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পারাপার করছিল। এসময় ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিরল থানায় হস্তান্তর করবেন তারা।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo