• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

জামালপুরে ১১৩ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১১৩ বোতল ভারতীয় মদসহ মোহাম্মদ শাহজাহান নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (০২ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের পাথরেরচর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

এ সময় ভারতীয় বিভিন্ন কোম্পানির ছোট-বড় ১১৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে। আটককৃত মোহাম্মদ শাহজাহান ওই এলাকার মোহাম্মদ রহম আলী মন্ডলের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩ টার দিক পাথরেরচর গ্রামের মোহাম্মদ শাহজাহানের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন কোম্পানির ৯১টি বড় মদের বোতল ও ২২ টি ছোট মদের বোতল উদ্ধার করেন। এ সময় মোহাম্মদ শাহজাহান নামে একজন মদ বিক্রেতাকে হাতেনাতে আটক করেছেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, 'গোপন সংবাদের ভিত্তি পাথরেরচর এলাকায় অভিযান শাহজাহান নামে এক মাদক কারবারির বাড়ির সবজির ক্যারেটের মধ্যে থেকে ছোট-বড় ১১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় শাহজাহান নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo