• অপরাধ ও দুর্নীতি

কিশোরগঞ্জের ভৈরবে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ  প্রতিনিধিঃ ভৈরবে  যৌথবাহিনীর পৃথক ২ টি  অভিযানে সন্ত্রাসী ও একাধিক মাদক  মামলার আসামী  সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে । এ সময়  অভিযানে ৫৫ কেজি গাঁজা,  ২শ ৮১ বোতল  ফেনসিডিল, ৩০৭ বোতল স্কাফ,২২ বোতল বিদেশি  মদ,মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৮ হাজার ৭শ ২০ টাকাও দেশীয়  অস্ত্র উদ্ধার  ও জব্দ করা হয়েছে ।

গ্রেফতার কৃতদের বিরুদ্ধে  মামলা  দায়ের করা হয়েছে ।  গ্রেফতারকৃতরা হলো ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা গ্রামের সাত্তার  মিয়ার পুত্র  ৭ টি মামলার আসামি  সাইফুল  ও অপর মাদক কারবারি জোনায়েদ এবং  ভৈরব পুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত শাহজাদা মিয়ার পুত্র  সন্ত্রাসী বিজন  ও শাওন।   ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম জানান,এক গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাইফুল  কে আটক করা হয় । পরে তার দেয়া তথ্যমতে তার বাড়িতে অভিযান চালিয়ে  গাজাঁ,  ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১ লাখ  ৭০ হাজার টাকা  এবং  দেশীয়  অস্ত্র  উদ্ধার  করা হয় । পরে  পৃথক আরেকটি  অভিযানে জোনায়েদ কে আটক করে তার দেয়া তথ্য মতে ঘোড়াকান্দা তার বাড়িতে অভিযান চালিয়ে  ৩ শ বোতল স্কাফ, বিদেশি মদ  জব্দ করা হয় । এছাড়া ও  সন্ত্রাসী বিজন ও শাওন কে গ্রেফতার করা হয়েছে । তিনি আরো জানান, সাইফুল ৪ টি মাদক মামলা সহ ৭ টি মামলার আসামি । সে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে  যে সে দীঘর্দিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত  এলাকা থেকে  মাদকদ্রব্য  এনে বিক্রি  করছে। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo