• অপরাধ ও দুর্নীতি

মা‌নিকগ‌ঞ্জে ৭০২ পিস ইয়াবাসহ আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলায় ৭০২ পিস ইয়াবা ট‌্যাব‌লেটসহ দুই মাদক ব‌্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। 

এ সময় মাদক বি‌ক্রির নগদ টাকা উদ্ধার ও প্রাই‌ভেট কার জব্দ করা হয়। 

সোমবার (৩০ সে‌প্টেম্বর) দুপু‌রে মানিকগঞ্জের পুলিশ সুপার মো. বশির আহমেদ স্বাক্ষ‌রিত এক প্রেস‌ বিজ্ঞ‌প্তি‌তে বিষয়‌টি নি‌শ্চিত করা হয়।

আটক মাদক ব‌্যবসায়ীরা হ‌লো, ঢাকা জেলার ধামরাই উপ‌জেলার সু‌তিপাড়া গ্রা‌মের আ: জ‌লি‌লের পুত্র মো: হা‌বিবুর রহমান (৩০) ও একই উপ‌জেলার গোয়ালদী গ্রা‌মের শুকুর আলীর পুত্র রা‌শিদুল ইসলাম (৩০)।

প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, মা‌নিকগঞ্জ জেলার সাটু‌রিয়া উপ‌জেলার কামতা এলাকায় পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে র‌বিবার রাত ১১ টার সময় গোলড়া এলাকার ঢাকা আ‌রিচা মহাসড়‌কের উত্তর পা‌শে হাই‌টেক অ‌টো মোবাইল গ‌্যা‌রে‌জের সাম‌নে প্রাই‌ভেট কা‌রের ভিতর স‌ন্দেহ ক‌রে দুই ব‌্যক্তি‌কে আটক ক‌রে দেহ তল্লা‌শি ক‌রে ৭০২ পিচ লাল গোলাপী রং‌য়ের ইয়াবা ট‌্যাব‌লেট উদ্ধার ও মাদক দ্রব‌্য বি‌ক্রির ২০১৫০ টাকা ২‌টি মোবাইল ও ১ টি সিলভার রং‌য়ের প্রাই‌ভেট কার জব্দ করা হয়। উক্ত ধৃত আসামীদ্বয় ঢাকা ও আ‌শেপা‌শের জেলায় ও সাটু‌রিয়ার বি‌ভিন্ন এলাকায় মাদক ব‌্যবসা ক‌রে আস‌ছে। 

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, আটক দুই মাদক ব‌্যবসায়ীর বিরু‌দ্ধে সাটু‌রিয়া থানায় মাদক আই‌নে মামলা দা‌য়ের ক‌রে আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo