• অপরাধ ও দুর্নীতি

সীমান্তে ৬৬ লক্ষ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফুলবাড়ী প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে পাচারকালে পাঁচটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটক স্বর্ণ চোরাকারবারি হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের অন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫২)।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বড় একটি স্বর্ণের চালান ভারতে পাঁচার হবে। এই সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন গংগাহাট ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির একটি টহলরত দল উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগিস আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৯ এর সাব পিলার ৭ এস থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যান্তরে বিদ্যাবাগিস সীমান্ত নামক স্থানে রাস্তার পাশে ওঁত পেতে থাকে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেল যোগে একজন ব্যক্তি ওই পথে আসেন। পরে বিজিবি টহলদল তার কাছে স্বর্ণের বার আছে বলে চ্যালেঞ্জ করলে তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাকে দৌড়ে আটক করে। এরপর তাকে তল্লাশি করে পকেট থেকে কসটেপ মোড়ানো দুইটি প্যাটেক পান এবং প্যাকেট খুলে পাঁচটি স্বর্ণের বার জব্দ করে সঙ্গে সঙ্গে আটক স্বর্ণ চোরাকারবারিকে ক্যাম্পে নিয়ে আসা আসেন। পাঁচটি স্বর্ণের বারের ওজন ৫৬৬.৬৫ গ্রাম (৪৫ ভরি ৯ আনা ২ রতি ৫ পয়েন্ট। যার আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান বিজিবি আটক স্বর্ণ চোরাকারবারিকে থানায় নিয়ে এসেছে। মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo