• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় একজন শিশুসহ ৫ জনকে গেল শনিবার রাতে আটক করেছে বিজিবি। আটককৃতদের আজ রবিবার বিরল থানা পুলিশে তুলে দিয়েছেন তারা।

জানা গেছে,  ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে জেলার বিরলের রামচন্দ্রপুর সীমান্তে দুই জন নারী দুই জন পুরুষ এবং একজন শিশুকে আটক করে    ৪২  ব্যাটালিয়নের বিজিবি'র রামচন্দ্রপুর বিওপির টহল দলের সদস্যরা।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি জানান, মেইন সীমান্ত পিলার ৩২৯/ সাব পিলার ৮-এস এর ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপাপাড়ায় ৫ জনকে আটক করেছেন তারা।

 আটককৃত বাংলাদেশীরা হলো দিনাজপুরের খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের বাসিন্দা প্রভাস চন্দ্র রায়ের ছেলে শ্রী পঞ্চনন চন্দ্র রায় (৩৩), তার স্ত্রী তাপসী রানী রায় (২৮), ৩ বছর বয়সি শিশু দীপ্ত চন্দ্র রায়। এছাড়াও বীরগঞ্জের সুজালপুর গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী তপু চন্দ্র রায় (১৯) এবং রাজশাহী জেলার গোদাগাড়ীর বৃন্দাবনপুর গ্রামের আদিবাসী নৃ- তাত্তিক ক্ষুদ্র জাতিসত্তা পরিবার হরেন হেম্রমের মেয়ে পাওলিনা হেম্রম(১৪)।

অবৈধভাবে সীমান্ত পারাপারে দায়ে মামলা দায়েরসহ আটককৃতদের বিরল থানা পুলিশে হস্হান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo