• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় শ্রী দসরথ সরকার (৪০) নামে এক বাংলাদেশীকে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃত ব্যক্তি  মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব নবগ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। এর আগে আনুমানিক রাত ৮টার সময় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সদস্যরা তাকে আটক করে। 

প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়েছে, বৃষ্টি উপেক্ষা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ পঞ্চগড়ের শিংরোড বিওপির টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। রাত ৮টা ৪০ মিনিটে সীমান্তের শূন্য রেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়া নামক স্থান দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশী নাগরিক শ্রী দসরথ সরকারকে আটক করে। পরে তাকে শিংরোড বিওপিতে নেয়া হয়। 

আটকের বিষয়ে শিংরোড বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শেখ আমিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে প্রচুর বৃষ্টির মাঝে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় ওই ব্যাক্তিকে আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগী অন্যরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন কয়েকজন সহ সেচ্ছায় ভারতে থাকা তার ফুপু শ্বাশুড়ির বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ ঘটনায় তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তরসহ অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অপরাধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo