• অপরাধ ও দুর্নীতি

তরুণীকে ফিশারি পাড়ের ঘরে নিয়ে তিন বন্ধু মিলে গণধর্ষণ

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লার বরুড়ায় মাদ্রাসা থেকে বাচ্চাকে নিয়ে বাড়ি আসার পথে খাদিজা বেগম (২২) নামের এক মহিলাকে তুলে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করা হয়েছে।

ঘটনাটি ঘটে উপজেলার আড্ডা ইউনিয়নের বেওলাইন গ্রামে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ওই ঘটনার পর বুধবার (২৫ সেপ্টেম্বর)বরুড়া থানায় এই ঘটনার সাথে জড়িত একই  গ্রামের শফিক মিয়ার ছেলে মো: মানিক(৩৩), দুলাল মিয়ার ছেলে মো: রুবেল (২৮), ও বাচ্ছুর মিয়ার ছেলে মো: বাপ্পি (২৫) এর নামে গণধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নিজেই। বিষয়টি নিশ্চিত করেছে বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসে খাদিজা বেগম। বাবার বাড়িতে এসে প্রতিদিন সকালে তার বোনের মেয়ে আর ভাইয়ের মেয়েকে নিজ এলাকার আল জামিয়াতুল আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় নিয়ে যান এবং আবার মাদ্রাসা ছুটে হলে বাড়ি নিয়ে আসতো খাদিজা। প্রতিদিনের মত ঘটনার দিনও তাদের নিয়ে মাদ্রাসা থেকে বাড়ি আসার উদ্দেশ্যে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এই সময় একই গ্রামের বখাটে রুবেল, বাপ্পি ও মানিক এসে নানা প্রশ্ন করতে থাকে খাদিজাকে। এক পর্যায়ে তাকে পেছন থেকে মুখ চেপে পাশের মালেক মাস্টারের মাছের প্রজেক্টের মেশিন ঘরে নিয়ে যায়। আর একজন বাচ্ছাদের পাশের একটি পরিত্যক্ত বিল্ডিং ঘরে নিয়ে চকলেট দিয়ে বসিয়ে রাখে। প্রায় ১ ঘন্টা আটক রেখে সঙ্ঘবদ্ধভাবে তিনজন মিলে গণধর্ষণ করে। তারপর সে ধর্ষনের ভিডিও ধারণ করে রাখে। এই বিষয়টি জানাজানি হলে ফেসবুকে ভিডিও ছেড়ে দিবে বলে হুমকি দেওয়া হয়। আনুমানিক ১ টায় খাদিজাকে ছেড়ে দিলে সে তার ভাগনি ও ভাতিজিকে নিয়ে বাড়ি এসে পুরো ঘটনা বলে পরিবারের কাছে।

এই বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, এই বিষয়ে একটি গণধর্ষণের মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করি, অতিশ্রীঘ্রই আটক করবো। 

 

 

 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo