• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে ১০২ বোতল ফেনসিডিল সহ নারী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে শহরে বাসে তল্লাশি চালিয়ে ১০২ বোতল ফেনসিডিল সহ হালিমা বেগম মযনা(৩৪) কে আটক করে র‍্যাব।

রবিবার ( ২২ শে সেপ্টেম্বর)  ঢাকা-খুলনা মহাসড়কের শহরের বদরপুরে চেক পোস্ট বসিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।

আটক নারী যশোর জেলার কোতয়ালী থানার খোড়কী গ্রামের তৈয়ব আলীর স্ত্রী।

ফরিদপুর র‍্যাব - ১০ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক  লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে  সকালে  ৯টার দিকে জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন বসানো হয়। চুয়াডাঙ্গা থেকে বরিশালগামী একটি বাস র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয়। এরপর র‌্যাবের নারী সদস্যের মাধ্যমে বাসের ভিতরে থাকা একজন মহিলাকে তল্লাশি করে তার পায়ের নিচে একটি ব্যাগের ভিতর হতে একটি মাদকের ব্যাগ জব্দ করা হয়। এসময় ব্যাগ থেকে ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ৩ লাখ ৬ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo