ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ৯০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি-৩। একই সাথে এ কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ও জব্দ করা হয়।
শনিবার ( ২১ শে সেপ্টেম্বর) এ ব্যাপারে এক প্রেস নোটের মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
প্রেস নোটে জানানো হয়, শুক্রবার ( ২০ শে সেপ্টেম্বর) সকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানার গোপালপুর এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মুল্যের ৯০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম
মোঃ হাসিবুল (৩৪)। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর এলাকার বাসিন্দা। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেল যোগে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)