• অপরাধ ও দুর্নীতি

যৌথ বাহিনীর অভিযানে ফেনীতে অস্ত্রসহ গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার আনুমানিক রাত দেড়টার দিকে সদর উপজেলার কাজিরবাগ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। 

সেনাবাহিনী জানায়, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর সশস্ত্র হামলায় অভিযুক্ত সন্ত্রাসী জিয়া উদ্দীন ডালিম ও তার সহযোগী জীবন কৃষ্ণা দেকে (৪০) ফেনী সদরের ৫নং ইউনিয়ন কাজিরবাগে মাদকদ্রব্যসহ পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যমতে, শহরের শহীদ আব্দুস সালাম স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াসিন হাসানের (২৫) কাছ থেকে ১টি শটগান ব্যারেল ও শটগানের সরঞ্জামাদি, ৩৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, ১টি এয়ারগান এবং ১টি হাতকড়া উদ্ধার করা হয়। 

সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গ্রেফতার ব্যক্তি, উদ্ধার অস্ত্র ও অ্যামোনিশনসমূহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। 

মেজর ফাহিম জানান, জেলায় নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo