• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে জমি-জমা বিরোধের জেরে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জমি-জমা বিরোধের জেরে মোক্তব আলী(৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বুড়াবুড়ি ইউনিয়নের আক্কেল মামুদ গ্রামের নুর ইসলামের ছেলে সুলতান মিয়া(২৫) ও একই এলাকার খয়বর আলীর ছেলে শফিকুল ইসলাম(৩২)।

পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা ইটভাটা এলাকা থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়। আসামী শফিকুল ইসলাম বিজ্ঞ আদালতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌঃকাঃবিঃ এর ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই আসামীকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুন উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ ব্যাপারী পাড়া গ্রামের মেছের আলীর ছেলে মোক্তব আলী ও খয়বার আলীর ছেলে রফিকুল ইসলামের বিরোধপূর্ণ জমি নিজ বসতবাড়ির ভিতরের আঙ্গিনায় ঘর তুলতে যান মোক্তব আলী। খবর পেয়ে রফিকুল ইসলাম ও তার সংগীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোক্তব আলীকে এলোপাথারি মারপিট করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোক্তব আলীর। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo