• অপরাধ ও দুর্নীতি

শিবচরের পদ্মায় বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক মনির হোসেন নামের এক ব্যক্তিকে ত্রিশ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অভিযান শেষে এ সাজা দেওয়া হয়।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিবচরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করা হয় পদ্মা নদীতে। এসময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত উপজেলার নূর উদ্দিন মুন্সীরকান্দি এলাকার কালু মৃধার ছেলে মনির হোসেনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, পদ্মা নদীসহ উপজেলার নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

 

তিনি আরো বলেন, গত বুধবার এবং শুক্রবার আমরা দুটি ড্রেজার জব্দ করে বিনষ্ট করেছি এবং জড়িতদের দুই লাখ টাকা জরিমানা করেছি। সোমবার একজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসা...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা ক...

image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৪

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৫

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

  • company_logo