• অপরাধ ও দুর্নীতি

ভাঙ্গায় দেশীয় অস্ত্রসহ  দুই ডাকাত আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে গ্রামবাসীর হাতে দেশীয় অস্ত্র সহ আটক হয়েছে  দুই ডাকাত। আটককৃত ডাকাতরা হলো-  ভাঙ্গা পৌর এলাকার ভারইডাঙ্গা গ্রামের সিকিম আলী খরাতির পুত্র কালাচাঁন খরাতী (২২) ও পাশের হাজরাহাটি গ্রামের শফি শেখের পুত্র সাগর শেখ (২০)।

সোমবার ( ৯ ই সেপ্টেম্বর)  দিবাগত রাতে উপজেলার পৌরসভার নওপাড়া গ্রামে ডাকাতির করার প্রস্তুতিকালে তারা জনতার হাতে আটক হয়।

এ ব্যাপারে মঙ্গলবার ( ১০ ই সেপ্টেম্বর)  ফরিদপুরের ভাঙ্গা থানার এস,আই রাকিব হোসেন জানান, ইদানিং উপজেলার মধ্যে পুলিশের তৎপরতা না থাকায় গ্রামগঞ্জে ডাকাতি বেড়ে গেছে।সোমবার দিবাগত রাতে  ডাকাত দল নওপাড়া গ্রামে ডাকাতের প্রস্তুতি নেয়। এ সময় গ্রামবাসী টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে ২ ডাকাতকে ধরে ফেলে। তখন কয়েকজন ডাকাত পালিয়ে যায়। পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে আমরা গিয়ে থানায় আসি। এ ঘটনায় তারেক কুমার দত্ত বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা করেছে। আটক দুই ডাকাতকে বিকেলে   জেল হাজতে প্রেরন পুর্বক ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

তিনি আরো জানান, এর ২দিন আগে  রাতে একই এলাকার প্রবাসী কাওসার মিয়া, নওপাড়া গ্রামের উজ্জ্বল কুমার দত্ত ও তারেক কুমার দত্ত দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি হয় । ডাকাতদল পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভাইয়ের বাসা থেকে ৮ ভরি স্বর্ন, নগদ ৩৫ হাজার টাকা,কাওসার মিয়ার বাড়ী থেকে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা  লুট করে নিয়ে যায়। এতে পৃথকভাবে  ডাকাতির ঘটনায়  অভিযোগ দায়ের করা হয়। 

 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo