ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি: মহেশখালীতে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ আনুমানিক ভোর ৪:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন এর মুহুরিঘোনা নামক স্থানে পাহাড়ের পাদদেশে অবস্থিত মদ তৈরির আস্তানায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট।
বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানের সময় প্রায় ২০০ লিটার বিক্রয় উপযোগী মদ, দুই হাড়ি প্রক্রিয়াধীন মদ, ৬ ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির নানান রকম সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে উল্লিখিত মদ ও মদ তৈরির সরঞ্জাম এবং আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মহেশখালীসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নিয়মিত যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে আসছে নৌবাহিনী। এ ধারাবাহিকতায় মহেশখালীতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। দেশের পরিস্থিতি বিবেচনায় নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানায় নৌবাহিনী।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

মন্তব্য (০)