ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ প্রয়াত সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমাল (৩৫) কে অস্ত্রগুলিসহ গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি। র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এজাহার নামীয় পলাতক আসামী শিরহান শরীফ তমাল। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বিস্তারিত পরে জানানো হবে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে নবিরুল ইসলাম বাবু (৪০) ন...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা ক...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

মন্তব্য (০)