• অপরাধ ও দুর্নীতি

প্রেমের সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকার আত্মহত্যা প্রেমিক আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমের সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকা বিষ পান করে আত্মহত্যা করেছে। এঘটনায় পুলিশ প্রেমিক রুবেল মিয়াকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর শহরের চরনিখলা গ্রামে।স্থানীয় এলাকাবাসী ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার শিমরাইল গ্রামের বাসিন্দা মৃত আলাল উদ্দিনের মেয়ে রুপালী বেগম (১৬) এর সাথে পার্শ্ববর্তী চরনিখলা গ্রামের বাসিন্দা আমীর হোসেনের ছেলে রুবেল মিয়ার সাথে দীর্ঘ দিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল। সেই সম্পর্কের সূত্রে গত বুধবার ৪ সেপ্টেম্বর রুবেল মিয়া বিয়ে করার কথা বলে রুপালীকে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়।

পরে ওই বাড়িতে রুবেলের ভাইয়েরা ও বাড়ির লোকজন রুপালীকে মারধর করে। উদ্ভূত পরিস্থিতিতে প্রেমিক রুবেল রুপালীর সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করে। বিষয়টি রুপালী মেনে নিতে পারেনি। পরে রাগ ও ক্ষোভে রুবেলের বাড়িতেই কীটনাশক বিষপান করে। পরে প্রেমিক রুবেল রুপালীকে আশংখাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রুপালীর অবস্থার অবনতি হলে অজ্ঞাতনামা পরিচয় দিয়ে রুবেল পালিয়ে আসতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে। কিছুক্ষনের মধ্যেই রুপালী মারা যায়।

ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষ ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে ও  রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়। এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, ঘটনাটি একটি প্রেমের সম্পর্ক। এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক নামের একজন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের পর হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo