• অপরাধ ও দুর্নীতি

গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক, স্বামী পলাতক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সাড়ে সাতাশ কেজি গাঁজাসহ কুলসুম (৩৫) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে সাত টার দিকে বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্বামী আব্দুল জলিল পালিয়ে যায়। শুক্রবার (৩০ আগষ্ট) র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আটক কুলসুম ও তার পলাতক স্বামী জলিল লক্ষীপোল এলাকার বাসিন্দা।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতের স্বামী জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করতো। এরপর স্ত্রী কুলসুম এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তারই ধারাবাহিকতায় বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানে একটি কলা বাগানের ভিতর মাটির নিচে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করে রেখেছিল। এসময় কুলসুমকে আটক করা হয় এবং তার স্বামী জলিল কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে কুলসুম এর দখলে থাকা সাড়ে সাতাশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo