• অপরাধ ও দুর্নীতি

বিরামপুরে সীমান্তে আবারো সাপের বিষ উদ্ধার, মূল্য সাড়ে ২৩ কোটি টাকা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর সীমান্তে এক মাসের ব্যবধানে আবারো বিপুল পরিমান মূল্যের প্রক্রিয়াজাত করা সাপের বিষ উদ্ধার করেছে বিজিবির ২০ ব্যাটালিয়নের সদস্যরা। উদ্ধার বিষের মূল্য ধরা হয়েছে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা। গেল মাসে আরেক অভিযানে উদ্ধার করা হয়েছিল ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ। বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ (পিএসসি, এলএসসি) এর উদ্ধৃতি দিয়ে বিজিবি'র জনসংযোগ বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম শরিফ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত সোয়া ৩টার দিকে বিরামপুরের দাউদপুর বিওপির কমান্ডার নায়েক  আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি'র একটি বিশেষ টহলদল সীমান্তের নামাগোবিন্দপুর নামক স্থানে অভিযান চালান।

এসময় ২টি কাঁচের জারে রক্ষিত ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২৩ কোটি ৪০ লক্ষ ৬৫ হাজার। এর আগে চলতি বছরের ১৬ জুলাই  বিরামপুরের দামোদরপুর সীমান্তে প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ২কেজি ৪৬৬ গ্রাম প্রক্রিয়াজাত করা সাপের বিষ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছিল ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা।ধারনা করা হচ্ছে বিদেশ থেকে সংগ্রহ করা ওই সাপের বিষ ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে গিয়েছিল পাচারকারিরা।

 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo