ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় নীলফামারীতে চারটি যানবাহনের চালকের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে নীলফামারী-ডোমার সড়কের বাইপাস এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ।
এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী সহকারী পরিচালক কমল কুমার বর্মণ। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে চারটি যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করে ৭টি হর্ণ জব্দ করা হয়। পরে এসব হর্ণ ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, শব্দদুষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও শব্দ দুষণ প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেটও বিতরণ করা হয় যানবাহণ চালক ও পথচারীদের মধ্যে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

মন্তব্য (০)