• অপরাধ ও দুর্নীতি

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তলুইগাছা বিওপির সীমান্ত হতে বিজিবি’র একটি বিশেষ অভিযানিকদল কর্তৃক ভারতীয় চোরাকারবারীর থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করে।রবিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় প্রেস ব্রিফিং করে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের নিশ্চিত করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোঃ আশরাফুল হক।তিনি জানান ভারত থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশ সীমান্তে প্রবেশ এবং অবৈধ মালামাল পাচার করবে এরূপ গোপন সংবাদের প্রেক্ষিতে গত ২৪ আগস্ট ২০২৪ তারিখ বেলা ১১.০০ ঘটিকা হতে ব্যাটালিয়ান সদরের একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৪ এর বিপরীতে তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নটিজঙ্গল নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে গোপনে অবস্থান করে।

পরবর্তীতে অদ্য ২৫ আগষ্ট ২০২৪ তারিখ আনুমানিক দুপুর ০১. ১৫ ঘটিকার দিকে ভারতীয় ৫-৬ জন চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে।এক পর্যায়ে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা ধারালো অস্ত্র প্রদর্শণ করে অগ্রসর হতে থাকলে বিজিবি টহলদল প্রাথমিক সতর্কতা হিসাবে ২-৩ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। এতেও ভারতীয় চোরাকারবারীরা নিবৃত না হয়ে বরং আক্রমণাত্মক থেকে দূর থেকে ধারালো দেশীয় অস্ত্র (ম্যাসাটে/দা) নিক্ষেপ করলে বিজিবি টহল দল আত্মরক্ষার্থে চোরাকারবারীদের সন্নিকট লক্ষ্য করে ০২ (দুই) রাউন্ড ফায়ার করলে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। উক্ত ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি। 

পরবর্তীতে আভিযানিক দল ঘটনাস্থল তল্লাসী করে চোরাকারবারী দল কর্তৃক ফেলে যাওয়া ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করা হয়।আটককৃত দ্রব্যসামগ্রীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের  কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo