• অপরাধ ও দুর্নীতি

নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।রোববার (১৮ আগষ্ট) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার ফুলসুতি ইউনিয়নের শলিথা গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় স্থানীয় এনায়েত হোসেনের বসতবাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। সরেজমিনে গেলে ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারের সূত্র ধরেই স্থানীয় সাবেক ইউপি সদস্য রবিউল ইসলামের নেতৃত্বে তার দলবল নিয়ে শলিথা গ্রামের এনায়েত হোসেনের বসতবাড়ি সহ প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালায়।

পরে শুরু হয় দুই গ্রুপের তুমুল সংঘর্ষ। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার শিকার এনায়েত হোসেনের স্ত্রী ওহিদা আক্তার জানান, সাড়ে ১১ টার দিকে রবিউল মেম্বারের নেতৃত্বে তার দলবল আমাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমাদের ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করে।

এ দিকে রবিউল মেম্বার হামলার ঘটনা অস্বীকার করে জানান, আমাদের কোন লোক তাদের বাড়িতে হামলা চালায়নি, বরং তারাই আমাদের দলের লোকজনের উপর আগে হামলা চালিয়েছে। আমাদের অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দেননি। 

 

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo