• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে গৃহবধু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধুকে ধর্ষণ মামলার প্রধান আসামি বেলাল হোসেন বিল্লু (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেলাল হোসেন বিল্লু উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কাশারিয়ারঘাট এলাকার শহিদুর রহমানের ছেলে।

জানা গেছে, স্বামী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করায় ওই গৃহবধু তবকপুরে নানার বাড়িতে থাকতেন। অভিযুক্ত বেলাল হোসেন বিল্লু বিভিন্ন সময়ে একা পেয়ে ওই গৃহবধুকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ৩০/১২/২০২৩ইং দুপুরে নানার বাড়ী সংলগ্ন ঈদগাহ মাঠে যান গৃহবধু। এ সময় অভিযুক্ত বেলাল হোসেন বিল্লু(২৫) ও তার সহযোগী নাজমুল ইসলাম (৩১), রায়হান আহাম্মেদ (২৫), সাগর কুমার( ২৩ ) ও রাকিব হাসান জুয়েল(২১) ওই গৃহবধুকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরন করেন।

পরে রাতে ধরনীবাড়ি ইউনিয়নের বামনেরহাট সংলগ্ন চেয়ারম্যানের পুকুর পাড়ের পাহারার ঘরে বেলাল হোসেন বিল্লু ওই গৃহবধুকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। পরদিন ভোরে ওই গৃহবধুকে বিল্লু ও তার সহযোগিরা চৌমুহনী বাজারে রেখে চলে যায়। এঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মশিউর রহমান জানান, গত ১ জানুয়ারি মামলার আসামী নাজমুল ইসলাম (৩১), রায়হান আহাম্মেদ (২৫), সাগর কুমার( ২৩ ) ও রাকিব হাসান জুয়েল(২১)কে গ্রেফতার করা হয়।

মামলার প্রধান আসামি বেলাল হোসেন বিল্লু(২৫) দীর্ঘদিন থেকে পলাতক ছিল। শনিবার(১৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার হয়।রোববার(১৮ আগস্ট) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo