ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একাটি চৌকস টিম গত ১৬ আগস্ট রাতে অভিযান পরিচালনা করে ফুলবাড়ী ইউনিয়নের সানাউল্লাহ নুরানী মাদ্রাসার দক্ষিণ দিকে কাঁচা রাস্তার উপর হতে ১০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ রংপুর জেলার কাউনিয়া থানার টেপা মধুপুর এলকার মাদক কারবারি মোঃ নাজমুল ইসলাম (২৫) ও মোঃ জাহিদুল ইসলাম (২৩)কে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)