• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে গাঁজা নিয়ে ধরলা নদী পাড়ি দেওয়ার চেষ্টা, গ্রেফতার করল পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ১২ কেজি গাঁজা নিয়ে ধরলা নদী পাড়ি দেওয়ার চেষ্টাকালে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, বৃহস্পতিবার(১৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রীজের পূর্ব পার্শ্বে ব্রীজের নিচে নদীর কিনারায় একটি ইঞ্জিন চালিত ডিঙ্গী নৌকায় মাদক পরিবহনের সময় মোট ৪টি প্যাকেটে ১২ কেজি গাঁজাসহ ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী এলাকার মাদক কারবারি মোঃ রশিদুল ইসলাম (২৪), যতিন্দ্র নারায়ন এলাকার মোঃ চট্ট মিয়া (২৯) ও মোঃ হাফিজুল ইসলাম (২৪)কে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo