• অপরাধ ও দুর্নীতি

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ২১ অস্ত্র ও গুলি উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শট গান, পিস্তল ও গ্যাস গান। স্থানীয়দের কাছ থেকে এবং অন্য উৎস থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। লুটপাটের ঘটনায় থানাসমূহ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যাওয়া হয়। লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মহানগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। একইসঙ্গে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানানো হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক শরীফ-উল-আলম জানান, থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এতে সাধারণ নাগরিকরা সাড়া দেন। স্থানীয় জনগণের কাছ থেকে এবং অন্যান্য উৎস থেকে ১৩ আগস্ট পর্যন্ত ২১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo