• অপরাধ ও দুর্নীতি

স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী খাদিজা আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পাষন্ড স্ত্রী কর্তৃক তার স্বামীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খলিসখালী গ্রামে স্ত্রী খাদিজা ঘুমন্ত অবস্থায় তার স্বামী হোসাইনকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। 

নিহত হোসাইন মালি (৩০) ওই গ্রামে আব্দুল হামিদ মালির ছেলে। 

পরিবারের বরাত দিয়ে, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী খাদিজা তার স্বামী হোসাইনকে জবাই করে হত্যা করে। এরপর ভোরে ঘাতক খাদিজা স্থানীয় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড হতে বিআরটিসি বাস যোগে খুলনা যাওয়ার সময় তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মনে হয়। একপর্যায়ে বাসের সুপারভাইজার তাকে খুলনায় পৌছানোর পর সেখানে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের কাছে তাকে হস্তান্তর করে। ছাত্র সমাজের কাছে খাদিজা তার স্বামী হত্যার কথা স্বীকার করে। এরপর তারা তাকে খুলনা হরিনটানা থানায় সোপর্দ করে। 

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ সনজিত দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন উপ-পরিদর্শকের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo