• অপরাধ ও দুর্নীতি

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ও মালামাল উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র-গুলি ও মালামাল উদ্ধার করছে র‌্যাব-১১। শনিবার (১০ আগস্ট) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া।

তিনি জানান, র‌্যাব ১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকোস গোয়েন্দা দল সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া সরকারি সম্পদ উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি চায়না রাইফেল, একটি সিজেট পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড সিজেট পিস্তলের গুলি, একটি গ্যাস গান, পাঁচটি গ্যাস সেল, ২১ রাউন্ড রাবাব বুলেট, ২১টি লেড বল, একটি এক নলা বন্দুক, একটি রিভলভার, ১০ রাউন্ড গুলি, চারটি সাউন্ড গ্রেনেড, তিনটি হ্যান্ডকাফ, দুইটি মোটরসাইকেল, একটি ডিভিআরসহ লুট হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সিদ্ধিরগঞ্জ থানায় হামলা ও ভাঙচুর হয়। এ সময় থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরকারি মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo