ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে অপহৃত যুবক রাহিমুল ইসলাম মাফুজ (৩৪)কে উদ্ধার করেছে পুলিশ। রোববার(৪ অক্টোবর) সকালে ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। রাহিমুল হাতিয়া ইউনিয়নের ব্যাপারিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, গত ২৩ জুলাই উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্যাপারিপাড়া থেকে রাহিমুল ইসলাম মাফুজকে অপহরণ করেন দুর্বৃত্তরা। গত ১ আগষ্ট বাদী হয়ে থানায় অপহরন মামলা করেন রাহিমুলের স্ত্রী রেবা বেগম। অপহরনের শিকার রাহিমুল ইসলাম মাফুজের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মশিউর রহমান জানান।
রোববার সকালে মামলার বাদী রাহিমুলের স্ত্রী রেবা বেগমের দেয়া তথ্যের ভিত্তিতে ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারার মাদ্রাসার ১'শ গজ পূর্ব দক্ষিন দিকে রাস্তার পাশে হাত-পা বাধা অবস্থায় রাহিমুলকে উদ্ধার করা হয়। এ মামলার তদন্ত চলমান রয়েছে।এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম জানান, উদ্ধার রাহিমুল ইসলাম মাফুজকে সোমবার(৫ আগষ্ট) আদালতে পাঠানো হবে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)