ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনায় দেশীয় তৈরী একটি অস্ত্রসহ সনজু খান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। আটক সনজু খান পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার খালিসপুর গ্রামের আক্কাস আলী খানের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবলিয়া বাজার এলাকার জনৈক আব্দুল বাতেন বিশ্বাসের ‘স’ মিল এর সামনে থেকে সনজু খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী ওয়ান শুটারগান জব্দ করা হয়।
বুধবার সকালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান র্যাব কর্মকর্তা।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা ক...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

মন্তব্য (০)