• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

কোটা সংস্কার আন্দোলনঃ নওগাঁয় ৩ মামলায় ৬৭ জন গ্রেফতার 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সাম্প্রতিক সংহিতার ঘটনা কেন্দ্র করে নওগাঁ সদর, মান্দা ও পত্নীতলায় থানায় পৃথক ৩ টি নাশকতার মামলা দায়ের করা হয়েছে। ৩ মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।  

নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, নওগাঁ ঐতিহ্যভাবে শান্তিপূর্ণ জেলা। সাম্প্রতিক কোটা আন্দোলনকে ইসুকে কাজে লাগিয়ে বিএনপি জামায়াতে কিছু লোকজন এই জেলাকে অস্থিতিশীল করতে চেয়েছিল।

 আন্দোলন চলাকালে জেলার বিভিন্ন জায়গায় পুলিশের উপর চরম হয় নেতাকর্মীরা। এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে রাবার বুলেট ও টিয়ারশীল ব্যবহার করতে হয়েছিল। পরে এসব ঘটনায় মামলা হয়। এসব মামলায় ৩৯ জন চিহ্নিত ব্যক্তিকে আসামি করা হয়। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৬৭ জনকে। যাদের মধ্যে নওগাঁ পৌরসভার বর্তমান মেয়র এবং সিনিয়র বিএনপি নেতা নজমুল হক সনি, জামায়াতে নেতা এডভোকেট আবু সায়েম ও ময়নুল ইসলাম রয়েছে।  

পুলিশ সুপার আরো বলেন, নাশকতার পরিকল্পনায় জড়িত অনেকেই এখনো পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে। বর্তমানে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রয়েছে। পরিস্থিতি ঠিক রাখতে সেনাবাহিনী, বিজিবির সাথে পুলিশও কাজ করে যাচ্ছে।

এদিকে পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিলের সময়সীমা বাড়িয়েছে জেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১০ টা পযন্ত শিথিল থাকছে কারফিউ। তবে এসময়ও শহর গ্রামে সেনাবাহিনী এবং বিজিবির টহল লক্ষ্য করা গেছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo