• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১  

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল জেলা প্রতিনিধি ঃ মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আজিম খান (৪৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আজিম খান (৪৮) নড়াইল সদর থানাধীন চণ্ডীবরপুর ইউপির ফেদী গ্রামের মোঃ নুর জালাল খানের ছেলে। গত ১৬ জুলাই'২৪ রাত ২১ঃ৪০ ঘটিকার সময় নড়াইল সদর থানাধীন ০৩ নং চন্ডিবরপুর ইউপির অন্তর্গত ভূমুরদিয়া গ্রামের বটতলা চার রাস্তা মোড় হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ আব্দুল হক ও এএসআই(নিঃ) মারুফ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আজিম খান (৪৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo