• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে ১ হাজার ২১ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাজাসহ আটক ৬

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে পৃথক ২ টি অভিযানে ১ হাজার ২১ বোতল  ফেনসিডিল ও গাঁজাসহ ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় মাদক বহনে ব্যবহৃত ০২টি মাইক্রোবাস ও ০১টি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মুল্য ৩৫ লাখ টাকা। 

সোমবার দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার কে এম শায়খ আকতার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ( ১৪ই জুলাই)  বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার টিএন্ডটি পাড়া এলাকায় র‌্যাব এর একটি টিম অভিযান চালায়। এসময় একটি মাইক্রোবাসে তল্লাসি চালিয়ে ১শ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাজা জব্দ করা হয়। এই ঘটনায় শাহিন আলী ও ইমন ইসলাম নামের দুইজনকে কে আটক করা হয়। 

এছাড়া একই দিন রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা মহাসড়কে তারা অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও তারই পাশে থাকা ব্যাটারী চালিত ইজি বাইকে তল্লাশি চালিয়ে ৯শ ২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাজা উদ্ধার করা হয়। এসময় আকবর সরদার(৪১), সজিব (৩৮), রাহাত বেপারী(৩৪), দিপু কুমার শীল(৪২) কে আটক করা হয়। তাদের মাদক পরিবহনের ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করে র‌্যাব।

উদ্ধার হওয়া ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও সাড়ে ৬ কেজি গাজা সহ মাদকের বাজার মূল্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা বলেও জানান ওই কর্মকর্তা। 

পরে আজ আটক মাদক কারবারীদের কে মাদক দ্রব্য আইনে মামলায় স্থানীয় থানার মাধ্যমে কোর্টে পাঠানো হয়।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo