• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে কিশোরী ধর্ষণ মামলা আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ মামলা মূল আসামি মোঃ নাঈম (২২) কে গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার (১৪ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব। এর আগে গতকাল রাতে গাজীপুর জেলার গাছা উপজেলার বোর্ড বাজারের বছির মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মোঃ নাঈম (২২) মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আসামি নাঈম ও ধর্ষণের শিকার ঐ কিশোরী  প্রতিবেশী হওয়ার সুবাদে নাঈমের সাথে অনুমান দুই বৎসর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের। আসামি মোঃ নাঈম কিশোরীকে বিবাহের আশ্বাস দিয়ে মোবাইল ফোনে বাড়ি থেকে কৌশলে বাইরে নিয়ে গত (২৪ জুন) রাত ১১টার দিকে জোরপূর্বক ধর্ষণ করে। তখন ঐ কিশোরী ডাক-চিৎকার করলে আসামি দৌড়ে পালিয়ে যায়। অতঃপর ভিকটিম বাড়িতে এসে তার মাকে এবং পরিবারের লোকজনকে উপর্যুক্ত ঘটনা বলে। 

ধর্ষণের শিকার ঐ কিশোরীর মা গত (৩ জুলাই) বাদী হয়ে মেলান্দহ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

ধর্ষণের পর থেকেই আসামি বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। এ ঘটনায় পালাতক আসামি নাঈমের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তাকে সনাক্ত করে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার আসামীকে আইনি প্রক্রিয়া শেষে মেলান্দহ থানায় তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo