• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় দুদকের মামলায় রূপালি ব্যাংকের ব্যবস্থাপকসহ ৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় রূপালি ব্যাংকের ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের চাকরিচ্যুত ব্যবস্থাপকসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।রবিবার দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতের নথিসূত্রে জানা যায়, ২০১৭ সালে মহাস্থান হাট ইজারার জন্য ভূয়া পে-অর্ডারের মাধ্যমে হাটের তৎকালীন ইজারাদার আজমল হোসেন ও রুপালি ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবায়নুরের বিরুদ্ধে ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তীতে অভিযোগপত্রে আরও পাঁচজনকে আসামি হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

রায় প্রসঙ্গে দুদকের আইনজীবী পিপি আবুল কালাম আজাদ জানান, ব্যাংকের ব্যবস্থাপক জোবায়নুরকে ৩টি ধারায় ২৭ বছর, ব্যাংকে সিনিয়র কর্মকর্তা ইশরাত জাহান এবং প্রিন্সিপাল অফিসার মহাতাব হোসেনকে ৫ বছর সশ্রম কারাদণ্ডসহ গ্রাহক আজমল হোসেন, মোশাররফ হোসেন ও জাহিদুর রহমানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। বাকি একজন আসামি কায়দে আজম মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়। একই সাথে, আসামিদের ২ কোটি ৬৯ লাখ টাকা সমহারে সকলকে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo