• অপরাধ ও দুর্নীতি

জীবননগরে ৬০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে দু'জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।  

জানা গেছে,চুয়াডাঙ্গা জেলা পুলিশের এস পি জনাব আর এম ফয়জুর রহমান জেলায় যোগদানের পর থেকে তার সুদক্ষ নেতৃত্বে একের পর এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করতে সক্ষম হচ্ছে।

 এরই ধারাবাহিকতায়  ০৮ জুলাই  সোমবার সকাল সাড়ে ৯ টায়  জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ  এস এম জাবীদ হাসান সহ সঙ্গীয় ফোর্স এস আই (নি:) মোঃ  ইয়াসির আরাফাত শাখারিয়া গ্রামস্থ জীবননগর বাজার টু গোয়ালপাড়া গামী পিচমোড়ে খালের ব্রীজের উপর পাঁকা রাস্তার উপর হতে নতুন পাড়া গ্রামের মইদুল হকের ছেলে হাসিবুল ইসলাম ওরফে বুদো ও একই গ্রামের সদর আলীর ছেলে মিতুল মিয়া ওরফে রাতুল কে  ২৪(চব্বিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।  

অপরদিকে একই অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের অপর একটি চৌকস টিম জীবননগর উপজেলার ৮ জুলাই ভোর সাড়ে ৫ টার দিকে ৩৬ বোতল ফেনডিল আরো এক মাদক কারবারিকে আটক করতে সমর্থ হয়।

জানা গেছে,আটককৃত ব্যক্তি জীবননগর উপজেলার উথলী ইউনিয়েনের সেনেরহুদা পশ্চিমপাড়া মৃত মাহাতাব হোসেনের ছেলে নাগর হোসেন ওরফে রিপন। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ জনাব ফেরদৌস ওয়াহিদ জানান আটকৃত আসামী নাগর হোসেন খুবই চালাক প্রকৃতির মাদক ব্যবসায়ী তাকে আটক করার জন্য আমাদের দক্ষ টিমের সদস্য এস আই সাজ্জাদ হোসেন, এস আই মামুনর রহমান,এস আই রেয়াজুল ও এস আই রাসেল  এ অভিযানে সরাসরি উপস্থিত থেকে তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo